রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লাখাইয়ে ইজিবাইক খাদে কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক খাদে পড়ে আমান উল্লাহ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার বামৈ এলাকায় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আমান উল্লা ভাদিকারা গ্রামের ইদ্রিস উল্লাহর পুত্র। সে বামৈ মুক্তিযোদ্ধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বামৈ এলাকায় ব্রিজের কাছে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকের ৫ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com