বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬
  • ৪৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র অলিল মিয়া (১৭) কে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের পার্শ্ববর্তী একটি ব্রীজের নিকট এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। আহত সূত্রে জানায়, ওই দিন সকালে অলিল মিয়া আমুরোড বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে কিছু দুর্বৃত্তরা পূর্ব শত্র“তার জের ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটি শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা কলেজ ছাত্রকে লাঠি দিয়ে মারধোর করে। এতে তার হাত ও গায়ের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। তার শোরচিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কলেজ ছাত্র অলিল মিয়া জানান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমাদের সাথে দুর্বৃত্তদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে আমার উপর তারা হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com