বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মায়ানমারের মুসলমানদেরকে গণহত্যা বন্ধ করুন-মাওঃ এম এ নূর

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। উক্ত মিছিল ও আলোচনা সভায় সভাপত্বি করেন লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামিম আহমদ সুহেল। সংগঠনের সহ-প্রচার সম্পাদক ও বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামীয়া হবিগঞ্জ জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ এমরান আল ইমনের পরিচলনায় উক্ত পথ সভা ও বিক্ষোভ মিছিলটি উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নবীগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য ও মোস্তফাপুর আলিম মাদ্রাসার অধ্যাপক মাওঃ এম এ নূর। প্রধান অতিথি বক্তব্যে বলেন মায়ানমারের মুসলমানদেরকে গণহত্যা দ্রুত বন্ধ করেন এবং রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার ফিরিয়ে দিন। না হয় তার পরিণতি হবে ভয়াবহ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রেীয় পরিষদের সহ সাংস্কৃতিক সম্পাদক ছাত্র নেতা লিয়াকত আলী তালুকদার। বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী, কয়েছ আহমদ মাহদি, আহমদ চৌধুরী, মোঃ আবু সাইদ সায়েম। উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা লতিফিয়া সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত, সৈয়দ নাজমুল হোসেন বাবু, মোঃ ফয়সল মিয়া, মোঃ আলমগীর মিয়া, মোঃ মহসিন আহমদ, মোঃ খুকন মিয়া, শিপন আহমদ চৌধুরী, হাফিজ ক্বারী শাহ মেরাজ আলী সজল, মোঃ জাবেদ, শাহ জাহান, শাহ ইউসুফ, মোঃ আল আমিন। এতে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলার আওতাধীন অনেক আঞ্চলিক শাখা, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com