সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

লাখাইয়ে দুই চেয়ারম্যানের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫১ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শনিবার দুপুরে উপজেলার মুড়াকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও সাবেক চেয়ারম্যান আহম্মদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মাঝে একাধিকবার হামলা সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল দেয়া নিয়ে লিয়াকত আলীর ভাই অটোরিকশা মালিক সমিতির একাংশের সভাপতি কাউছার আহমেদের সঙ্গে ঝগড়া হয় আরেক অংশের নেতা সেলিম মিয়ার। এ সময় সেলিম মিয়ার পক্ষ নেয় আহম্মদ আলীর গোষ্ঠীর লোকজন। এক পর্যায়ে তারা টেঁটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৫ জন পুলিশ আহত হয়েছেন। এছাড়া দুই পক্ষের অনেকে আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com