সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে পলাতক আসামী গ্রেফতার ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৬৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের মৃত সরাফত উল্লার পুত্র আঃ মালেক (৪০) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী মালেককে গ্রেফতার করে। পুলিশ জানায়, মালেকের বিরুদ্ধে জিআর ২০৭/০৯ মারামারি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। অন্যদিকে উপজেলার মীরেরপাড়া গ্রামের আজগর উল্লার পুত্র শামিম মিয়া (৩০) কে জি.আর ১০২/১২ (হবিঃ) ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। তারা এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে বুধবার দুপুরে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com