বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জালাল উদ্দিন আলক্বাদরীর স্বরণ সভা

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৬১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “খতিবে বাঙ্গাল উস্তাদুল উলামা আলহাজ্ব অধ্যক্ষ জালাল উদ্দিন আলক্বাদরী (রহঃ) এর স্বরণসভা অনুষ্টিত হয়েছে।
গাউছিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যেগে গতকাল মঙ্গলবার সন্ধা ৬টায় গাউছিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে উপমহাদেশের শ্রেষ্ঠ আরবী বিশ্ববিদ্যালয় খ্যাত চট্টগ্রামস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভুতপূর্ব অধ্যক্ষ ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর, জাতীয় খতিব কাউন্সিলের চেয়ারম্যান ও ক্বাদেরিয়া আলিয়া সিলসিলার অগ্রণী ব্যক্তিত্ব উস্তাদুল উলামা, হযরতুল আল্লামা আলহাজ্ব অধ্যক্ষ জালাল উদ্দিন আলক্বাদরী (রাহঃ) এর এক স্বরণ সভা আলহাজ্ব এডঃ আঞ্জব আলীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। গাউছিয়া কমিটির সেক্রেটারি আলহাজ্ব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সঞ্চালনায় জনাকীর্ণ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মাওঃ আমিনুল ইসলাম, বক্তব্য রাখেন, মাওঃ হাবিবুর রহমান, কাজী মুফতি ফজলুল হক, কাজী মাওঃ সাইফুল মোস্তফা, মাওঃ আব্দুল মালিক, অধ্যক্ষ রেজাউল কবির, অধ্যক্ষ মোঃ ফারুক মিয়া, অধ্যক্ষ শফিউল আলম চৌধুরী প্রমূখ। বক্তাগণ মরহুম অধ্যক্ষ জালাল উদ্দিন আলক্বাদরী (রাহঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে ও তার জীবদ্দশায় সংগঠিত বিভিন্ন কারমাত প্রসংগে আলোচনা করেন। শেষে সংক্ষিপ্ত সালাতুসালাম নিবেদন করেন আলহাজ্ব মাওঃ আব্দুল আলিম। উল্লেখ্য, পবিত্র ১২ই রবিউল আওয়াল শরিফে কেন্দ্রিয় নির্দেশ পালনে অন্যান্য বছরের ন্যায় এবারও গাউছিয়া কমিটি হবিগঞ্জের উদ্যেগে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে গাউছিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসা কমপ্লেক্স থেকে এক আজিমুশশান জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) বের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com