বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন। শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে এ ভবনটি নির্মাণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে শিক্ষা। এ শিক্ষার উন্নয়নে সরকার বিনামূল্যে বই বিতরণ, তথ্য প্রযুক্তি সামগ্রী বিতরণ, নারী শিক্ষায় উপবৃত্তি প্রদান সহ নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ভবন নির্মাণ করছে। যাতে প্রতিটি শিশু শিক্ষার আওতায় আসে সেজন্য এখন দুপুরে খাবারেরও ব্যবস্থা করছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আব্দুল কুদ্দুস চকদার মাখন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য জালাল উদ্দিন, সুরঞ্জন চক্রবর্ত্তী, আলাউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com