বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিয়ানমারের গণহত্যার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল মানববন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মিয়ানমারে মুসলমানদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে এক প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বী আবুল ফজল চৌধুরীর সভাপতিত্বে ও মাওঃ মুন্সি কারী মিজানুর রহমান মুসিবপুরী ও এস এম তাজুল ইসলাম লিলুর যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামিম আহমদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম বাংলাদেশ মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শায়খ আব্দুর রকীব হক্কানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন ও জমিয়ত নেতা মাওঃ নাজমূল ইসলাম সাদিক, মাওঃ আনিছুজ্জামান, মাওঃ আফজাল হোসেন, মুফতী হাবিবুর রহমান, মাওঃ ইকবাল, মাওঃ ওসমান গনী, সিনিয়র সাংবাদিক ও কবি এম. মুজিবুর রহমান মুজিব, মাষ্টার আব্দুল আজিজ, মাওঃ ফয়ছল খাঁন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আবুল হাছান, ডাঃ মুমিনুল হক, জালাল চৌধুরী, মাওঃ নুরুল আমিন চৌধুরী, মাওঃ আব্দুল্লাহ নুরী চৌধুরী, আবু সহিদ মিছবাহ, মাওঃ সেকুল ইসলাম, মাওঃ নুরুল আমিন চৌধুরী রুহেল, হাফিজ ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম নাহিদ। এছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যাক ধর্মপ্রান মুসল্লিয়ান উপস্থিত ছিলেন। সভায় অনতিবিলম্বে মিয়ানমারের উপর বর্বরোচিত হামলা লুটপাট অগ্নিসংযোগ ও ধর্ষন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের আহ্বান জানান। একই সাথে হবিগঞ্জের ৩টি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করার জোরদাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com