বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে দুর্ধর্ষ সড়ক ডাকাতি মোটরসাইকেলসহ মালামাল লুট

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে দুর্ধর্ষ সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরমন্ডল রাস্তায় ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল সেট ও মোটর সাইকেল নিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জহির মিয়ার ছেলে মালেক মিয়াসহ আরো ২ জন মুড়ারবন্দ মাজার জিয়ারত শেষে বুধবার রাতে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাঘাসুরা-দরমন্ডল রাস্তার মুসাফির মাজারের নিকট পৌছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ডাকাত তাদের মোটর সাইকেলের গতিরোধ করে মারপিট করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন ও বাজাজ কোম্পানির একটি পালসার মোটর সাইকেল নিয়ে যায়।
এ সময় ডাকাতের হামলায় নাছির মিয়া ও কাউছার মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মালেক মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত আশু মিয়ার ছেলে মোঃ খসরু মিয়া সহ ৩ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com