বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আত্মসাতকৃত টাকা ফেরত দিতে জেলা পরিষদের চিঠি বাহুবলে আ’লীগ নেতা বশির আহমদের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমদকে বাহুবল উপজেলার উত্তরসুর জামে মসজিদ উন্নয়নের আত্মসাতকৃত ২৫ হাজার টাকা ফেরত দেয়ার নিদের্শ দিয়েছে হবিগঞ্জ জেলা পরিষদ। গত ২০ অক্টোবর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কদ্দুছ আলী সরকার স্বাক্ষরিত এক পত্রে এই নিদের্শ দেন। এতে উল্লেখ করা হয় ২০১৩/২০১৪ অর্থবছরের এডিপির সাধারণ তহবিলের আওতায় হবিগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে বাহুবল উপজেলার উত্তরসুর জামে মসজিদ উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করা হয়। উক্ত কাজটি বাস্তবায়নের জন্য সিপিপিসি এর সভাপতি মনোনিত করে আওয়ামীলীগ নেতা বশির আহমদকে প্রথম কিস্তিতে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। যার চেক গত ২০১৪ সালে ৩০ ডিসেম্বর ওই নেতা চেক গ্রহণ করেন। চুক্তিপত্রের ২নং শর্ত অনুযায়ী অগ্রিম অর্থগ্রহণ করে ৩ দিনের মধ্যে কাজ আরম্ভ করে যথাসময়ে কাজ সমাপ্ত করে বিল ভাউচারসহ মাস্টার রোল দাখিল করার চুক্তিবদ্ধ থাকলেও ওই নেতা গত ২৮ জুন ২০১৫ তারিখে ড্রইং, ডিজাইন ও স্পেশিফিকেশন অনুযায়ী কাজ সম্পাদিত না করে বিল ভাইচার মাস্টার রোল দাখিল করেন যা গ্রহণযোগ্য নহে। এতে জেলা পরিষদ অগ্রিম হিসেবে প্রথম কিস্তিতে গ্রহণকৃত ২৫ হাজার টাকা আত্মসাত করা হয়েছে মর্মে ধারণা করছে। এরই প্রেক্ষিতে পত্র প্রাপ্তির ৩ দিন কার্যদিবসের মধ্যে সমুদয় অর্থ যথাযথ পক্রিয়া সরকারী কোষাগারে জমা প্রদানের জন্য বলা হয়। এছাড়া কাজ না করে বিল ভাউচার মাস্টার রোল দাখিল করার সঠিক জবাব দেয়ার নিদের্শ দেয়া হয়। অন্যতায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com