শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে শান্তিপূর্ণভাবে পিএসসি পরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৬৯৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ডা. ইলিয়াছ একাডেমির কেন্দ্রে পিএসসি ও এবতেদায়ী পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ২০ নভেম্বর ইংরেজি বিষয়ে পরীক্ষা শুরু হয়। গতকাল রোববার গণিত বিষয়ের মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়েছে। একাডেমি কেন্দ্রে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়সহ ব্র্যাক ও এবতেদায়ী ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। এ কেন্দ্রে ৯শ ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন পরীক্ষার্থী ছিল অনুপস্থিত। উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। গতকাল কেন্দ্র পরিদশর্নে দেখা গেছে, কেন্দ্রের অদূরে অভিভাবকরা অপেক্ষা করছেন। ভেতরে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাহিরে অপেক্ষারত মা অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। হল সুপার সুকেশ চন্দ্র চন্দ জানান, অত্যন্ত সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরীক্ষা সমাপ্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com