বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মিয়ানমারের মুসলিম হত্যার প্রতিবাদে নবীগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৫২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের মুসলিম গণহত্যার প্রতিবাদে দেশব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বাদ জুম্মা নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় নবীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ শায়খ আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ শেখ ওয়াজেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওঃ ইমাম উদ্দিন, মাওঃ নাজমুল ইসলাম সাদিক, মাওঃ মোতাহির আহমদ, সহ সাধারন সম্পাদক মাওঃ আফজাল হুসাইন, প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মাওঃ সামছুল ইসলাম নুরী, নবীগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ মুহিবুর রহমান, সেক্রেটারী মোঃ হুমায়ুন রশিদ চৌধূরী, জমিয়ত নেতা মাওঃ সুহাইল আহমদ, মাওঃ হাফিজ আব্দুল হামিদ সোহান, মাওঃ শেখ মাহমুদুল হাসান প্রমূখ। উক্ত সভায় বক্তাগণ মিয়ানমারের মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে নির্যাতিত শরনার্থীদের জানান বাংলাদেশের সীমানা খোলে দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের প্রতি জোর দাবি জানান। এবং অনতিবিলম্বে গণহত্যার বন্ধের হস্তক্ষেপ কামনা করেন। পরিশেষে মাওঃ রুহুল আমিনের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com