বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে দূর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারীদের যাতায়াতের জন্য ভ্যান গাড়ি দিলেন-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার বাহুবলের পুটিজুরী ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা কালিগজিয়া ত্রিপুরা পল্লী। এ স্থানে আতিবাসী লোকজনের বসবাস। এখান থেকে জেলা বা উপজেলা শহরে যোগাযোগ মাধ্যম কঠিন। পাহাড়ি মাটির রাস্তায় গাড়ী চলাচল তেমন একটা হয় না। এ পল্লীর বাসিন্দা অনেকেই পায়ে হেঁটে চলাচল করেন। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই।
বিষয়টি নজরে আসে তৃণমূল মানুষের নেত্রী এমপি কেয়া চৌধুরীর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে উন্নতমানের একটি ভ্যানগাড়ি তৈরী করান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সেখানের আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের কাছে ভ্যানগাড়িটি হস্তান্তর করেছেন।
আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, এ ভ্যানগাড়ি আমাদের উপকারে আসবে। তাৎক্ষণিক কেউ অসুস্থ হলে, তাকে এ গাড়ি দিয়ে উপজেলা শহরে নিয়ে যাওয়া সম্ভব হবে। ভ্যানগাড়ি হস্তান্তরকালে মুক্তিযোদ্ধা, আদিবাসী পরিবারের লোকজন, সাংবাদিক, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, জনগণ চায় উন্নয়ন। তাই মাঠে এসে সরাসরি তৃণমূল জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। তিনি বলেন, তৃণমূল জনগণের স্বার্থে আমার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com