বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ধানের মূল্য ও শ্রমিকের মুজুরী নিয়ে জমে উঠেছে নবান্ন উৎসব

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রোপা আমনের উৎসবে মেতে উঠেছে কৃষক। বাম্পার ফলন ও ধানের ন্যায্যমূল্য নিয়ে মহাখুশী কৃষকসমাজ। ধানকাটা শ্রমিকের মুজুরীও সন্তোষজনক। ৩শ থেকে সাড়ে ৩শত টাকার নিচে শ্রমিক পাওয়া যাচ্ছেনা। চুক্তি ভিত্তিক শ্রমের মুজুরীও প্রায় একই রকম। জমি থেকে ক্রয়কৃত ধানের মূল্য মনপ্রতি প্রায় ৭শত টাকা। লক্ষ্যমাত্রা নিয়ে খুশি কৃষি অধিদপ্তর। তবে মহাজনের উৎপাতে খানিকটা ম্লান কৃষকের আনন্দ। সার্বিক তথ্যে জমে উঠেছে নবান্ন উৎসব। কৃষি অফিস ও কৃষক সূত্রে প্রকাশ, কার্তিকের মাঝামাঝি সময় থেকেই নবান্নের উৎসব শুরু হয়। আগামজাতের আমন কাটা শুরু হয়। আগামজাতের ফসলেরও বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে এ বছরে নতুন মাত্রা যুক্ত হয়েছে ধানকাটার মেশিন ও মাড়াই মেশিন। এসবের মধ্যেও বেকার নেই দিনমুজুর ও মৌসুমী ধানকাটা শ্রমিক। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই চলছে ধানকাটার মহোৎসব। বাম্পার ফলন ও প্রত্যাশিত মূল্য নিয়ে কৃষকের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণী বধূরাও। নতুন ধানের মৌ-মৌ গন্ধে ধান মাড়াই, শুকিয়ে ঘরে তোলার কাজে মহাব্যস্ত কৃষকবধূরাও। অকাল বন্যায় শুরুটা তেমন ভাল না হলেও দ্রুতই কেটে যায় কৃষকের হতাশা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন বলেন, ৯ হাজার ৬’শ ৬৩ হেক্টর জমিতে রোপা ও আমন উৎপদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। বাস্তবে ৯ হাজার ৮শ’ ৮০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা অতিক্রম করে আগাম ও মৌসুমী রোপা ও আমনের ফলন নিয়ে মহাখুশি কৃষক সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com