বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ‘ধান/গম বীজ উৎপাদন কৌশল’ শীর্ষক প্রদর্শনী কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা বানিয়াচং উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বশির আহমেদ সরকার, অতিঃ উপ-পরিচালক মজুমদার মোঃ ইলিয়াছ। উক্ত কর্মশালায় ভাল বীজ উৎপাদনের কৌশল ও সংরক্ষণ পদ্ধতি এবং সঠিকভাবে কৃষকদের মধ্যে এগুলো বিতরণের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে বিশদ ধারণা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com