বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের চরগাঁওয়ে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার চরগাও গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হকের সাথে একই গ্রামের নাইওর উল্লার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একে অপরের উপর হামলা, পাল্টা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মরিফম বেগম (২৫), মনর উল্লা (২৭), নাইওর উল্লা (৫০), হাবিবুর (২৫), আশিকুন বেগম (৩০), সুফিয়া বেগম (৪০), নজির মিয়া (৩৫), আলকাছ মিয়া (৬০) ও আব্দুল হক (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com