বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট ও মাধবপুর থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দুর্গাপুর ও মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় হবিগঞ্জ ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। এ সময় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতারা হল, বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রামের মৃত আব্দুল হকের পুত্র সমুজ আলী (৪৫)। তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া নোয়াপাড়া ইটাখলা গ্রামের মৃত শংকর রক্ষির পুত্র শিবু রক্ষি (৩০) কে আটক করে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকালে ডিবির ওসি আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ডিবির ওসি জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com