বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১৬ বছরের এক কিশোরী। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উপজেলার আউশকান্দি মাহমুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত বাল্য বিয়ে বন্ধ করে দেন।
জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের শাহ জাহান মিয়ার ১৬ বছর বয়সী মেয়ের সাথে মৌলভীবাজার এলাকার জনৈক এক বরের বিয়ের আয়োজন করা হয়। রবিবার দুপুরে আউশকান্দি মাহবুবা কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। রান্নাও সম্পন্ন হয়েছে। বর পক্ষ শতাধীক লোক সাথে নিয়ে মাহবুবা কমিউনিটি সেন্টারে হাজির হন। এমন সময় উক্ত বাল্য বিয়ের খবর পান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। বাল্য বিয়ের পিড়িঁতে বসা কিশোরী কনের জন্ম নিবন্ধন পর্যালোচনা করে দেখা গেছে তার জন্ম তারিখ-(১৫/১০/১৯৯৯ ইং)। তিনি তাৎক্ষনিকভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুনসহ ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে তাদের সহযোগীতায় বাল্য বিয়েটি বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের শাহ জাহান মিয়া তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার দুপুরে মাহবুবা কমিউনিটি সেন্টারে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পেয়ে তাৎক্ষনিকভাবে ওই বিয়ে বন্ধ করে দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com