মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ধর্ষণের শিকার সাড়ে ৩ বছরের শিশু

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সাড়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুটারচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। একই গ্রামের রুহেল মিয়া এ ঘটনার সাথে জড়িত বলে ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা তাকে ঘরে রেখে পার্শ¦বর্তী বাড়িতে তার ছেলেকে খোজঁতে যান। এই সুযোগে একই গ্রামের মোবাশ্বির মিয়ার ছেলে রুহেল মিয়া ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকার শুনে পাশের ঘর থেকে মা ছুটে এসে রুহেলকে ঘরের ভিতর দেখতে পান। শিশুটির মা’কে দেখে সে হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১২টায় আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনার পরে রুহেলের চাচা মোশাহিদ মিয়া বিষয়টি কাউকে না জানাতে ধর্ষিতার পিতা কামাল মিয়াকে চাপ সৃষ্টি করে আসছেন বলে তিনি জানান। এ ব্যাপারে ধর্ষিত শিশুর মা হবিগঞ্জ সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ৮টার সময় তার শিশু কন্যাকে ঘুমে একা রেখে পার্শ¦বর্তী বাড়িতে চলে যান। এ সুযোগে একই গ্রামের রুহেল তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুর অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com