বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ বাদ আছর সাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্ত্রীর জানাযা

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট কথা সাহিত্যিক মরহুম আব্দুর রউফ চৌধুরীর স্ত্রী শিরিন চৌধুরীর মরদেহ দেশে আনা হয়েছে। আজ বাদ আছর হবিগঞ্জ শিরিষতলা প্রাঙ্গণে মরহুমার দ্বিতীয় জানাযা অনুষ্টিত হবে। এর আগে শুক্রবার লন্ডনে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হয়। মরহুমার তৃতীয় ও শেষ জানাযা গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার মুকিমপুর গ্রামে অনুষ্টিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে পরিবার সুত্র জানায়।
উল্লেখ্য, লন্ডনের রমফোর্ডে অবস্থিত কুইন্স হাসপাতালে গত বুধবার লন্ডন সময় সকাল ৭টায় এবং বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার এক ছেলে আব্দুল বাছিত চৌধুরী বকুল হবিগঞ্জ লন টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, অপর ছেলে ডক্টর মুকিত চৌধুরী, মেয়ে ডক্টর হাসনীন চৌধুরী এবং পারভিন চৌধুরী লন্ডনে বসবাস করছেন। প্রায় দুই মাস পূর্বে শিরিন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলে। চিকিৎসা শেষে তিনি অনেকটা সেরে উঠেছিলেন। হঠাৎ করে শিরিন চৌধুরীর শারিরিক অবস্থার অবনতি ঘটে। তাকে দ্রুত কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com