বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের সফল অপারেশন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং এর সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ উত্তরা কমপ্লেক্স এর এমডি, ফ্রিল্যান্স সাংবাদিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের প্রোষ্টেট গ্লান্ডের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। গত ১৬ নভেম্বর দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি অপারেশন থিয়েটারের প্রফেসর একেএম খোরশেদুল আলম এর নেতৃত্বে তার এ অস্ত্রোপচার করা হয়েছে। অপারেশন শেষে ২৪ ঘন্টা আইসিইউতে রেখে কেবিন ব্লক এর সি ৪০৫নং কেবিনে আরও ৪ দিন পর্যবেক্ষণের জন্য অবস্থান করতে বলা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মমিনের চিকিৎসার ব্যয় সরকার বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। জানা যায়, গত মাসে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা দিয়ে ডেঙ্গু জ্বর মুক্ত হওয়ার পর হবিগঞ্জ গেলে প্রোষ্টেট গ্লান্ডে মারাতœক জটিলতা দেখা দেয়ায় ঢাকায় ফিরে পিজি হাসপাতালে ভর্তি হন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সরকারের বদান্যতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সাথে আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী আ.স.ম আঃ রব এর একান্ত সচিব ডাঃ সাখাওয়াত হাসান জীবনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অপরদিকে মুক্তিযোদ্ধা মমিনের বড় ভাই আঃ মালেক, স্ত্রী কামরুন নাহার, ছেলে আলী মোঃ আসেফ হাসান শোভন, আলী মোঃ ওয়াসেফ হাসান লিয়ন, মেয়ে নাজিফা আলী প্রমি অসুস্থ মুক্তিযোদ্ধার মুক্তি কামনায় দেশবাসীর, মিডিয়া, ফেসবুক মোবাইলে যারা খোজখবর রেখেছেন ও দোয়া করেছেন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com