বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের ডাকঘর এলাকায় ইসহাক বিজনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইসহাক বিজনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ডাকঘর এলাকায় এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী লন্ডনের মজলী ওয়ার্ডের কাউন্সিলর চার্টার একাউনটেন্ট রোটারিয়ান মোঃ ইদু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এমএ শহীদ সালেহ, তেঘরিয়া ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, প্রাক্তণ পৌর কমিশনার মুকুল আচার্যী, পৌর কাউন্সিলর আবুল হাশিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া, মোঃ ফুরুক উদ্দিন, অ্যাডভোকেট অমলেশ দাশ, মোঃ জাহির মিয়া, চাঁদের হাসি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি কুতুব উদ্দিন আহমদ সেলিম, মোঃ শরীফ উদ্দিন, মোঃ আব্দুর রকিব রণি, মোবারক হোসেন, মোঃ সালেহ আহমেদ, মোঃ ফরিদ মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ জালাল আহমেদ, মোঃ শামছু মিয়া, রায়হান, শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির হবিগঞ্জের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টির জন্য আহবান জানান। এর আগে হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ এবং ডাকঘর জামে মসজিদের খতিব মাওলানা তাহের উদ্দিন সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com