সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

শায়েস্তাগঞ্জে নিরীহ ব্যক্তির জায়গা দখলের পায়তারা ॥ চুনারুঘাট থানায় জিডি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কুটিরগাও গ্রামে নিরীহ এক ব্যক্তির জায়গা দখল করার পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি সাধারণা ডায়রি করা হয়েছে। প্রভাবশালী মহলটির অত্যাচার থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নিরীহ ওই পরিবার। স্থানীয় সুত্রে জানা যায়, কুটির গাও গ্রামের মৃত ফজলুল হক ফটিক মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির সীম-সীমানা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের হারুন মিয়া, এখলাছ মিয়া ও নয়ন মিয়া গংদের। সম্প্রতি ফজলুল হক ফটিক মিয়া মৃত্যু বরণ করলে হারুন মিয়া, এখলাছ ও নয়ন মিয়ার লোকজন বাড়ির জায়গা দখল করতে বেপরোয়া হয়ে উঠে। শুধু জায়গা দখলই নয় ফজলুল হক ফঠিক মিয়ার পরিবারের মহিলাদেরও নানান ভাবে উত্ত্যেক্ত করে আসছে তারা। এরই জেরধরে গত ৮ নভেম্বর হারুন মিয়া ও এখলাছ মিয়ার লোকজন হঠাৎ বাড়ির জায়গা দখল করতে আসে। এসময় তারা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফঠিক মিয়ার বাড়ির সামনে এসে তার ছেলেদের ধাওয়া করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে ফঠিক মিয়ার ছেলেদের উদ্ধার করে এবং বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করে। কিন্তু তাতেও কোন কর্ণপাত করেনি তারা। এদিকে, মৃত ফটিক মিয়ার ছেলে আফজালুল হক শাওনসহ তার পরিবারের লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে হারুন মিয়া, এখলাছ মিয়া ও নয়ন মিয়া গংরা। তাই এ ব্যাপারে নিরুপায় হয়ে আফজালুল হক শাওন বাদি হয়ে গত ৮ নভেম্বর চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেন। অপরদিকে, হারুন মিয়া, এখলাছ মিয়া ও নয়ন মিয়া গংদের অত্যাচার থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ওই নিরীহ পরিবারটি। এমতাবস্থায় আতংকে দিন রাত যাপন করতে হচ্ছে ফটিক মিয়ার ছেলে ও তাদের পরিবারের। এছাড়াও হারুন মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন ও জায়গা দখলসহ এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com