শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মুসলিমদের হয়রানি বন্ধ করতে বললেন ট্রাম্প

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আফ্রিকান-আমেরিকান , ল্যাটিন আমেরিকান এবং মুসলিমদের হয়রানি করায় মনে কষ্ট পেয়েছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। গত রোববার ৬০ মিনিটের একটি টেলিভিশন প্রোগ্রামে, আমেরিকায় মুসলিম ও সংখ্যালঘুদের হয়রানি করার পসঙ্গ উত্থাপন করা হলে তিনি ওই কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মুসলিম, হিস্পানিক আমেরিকান, আফ্রিকান আমেরিকান এবং সংখ্যালঘু জাতির উপর আক্রমণ করা হচ্ছে ও তাদের হয়রানি করা হচ্ছে। এমন কিছু প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যেভাবে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে। তাতে তিনি মনে কষ্ট পেয়েছেন ও এধরনের কাজ করতে নিষেধ করেছেন।
ট্রাম্প আরো বলেন, সমাজের কিছু স্তরের মানুষ তাকে ভালোভাবে জানে না। তাই তারা তাকে অযথা ভয় পাচ্ছে। তারা ট্রাম্পের/তার সম্পর্কে ভুল ভেবে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আজ ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হিলারির সমর্থকরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তবে যদি হিলারি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতো তখন আবার ট্রাম্পের সমর্থকরা হিলারির বিরুদ্ধে প্রতিবাদ করত। আসলে এখানে দ্বিমুখী আচরণ মানুষের সহজাত বৈশিষ্ট বলে উল্লেখ করেন ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com