বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট সেবা ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপী সেন্টারে দুঃসাহসিক চুরি ॥ দেড় লক্ষাধিক টাকা খোয়া

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকায় সেবা ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপী সেন্টারে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা জানালা ভেঙ্গে প্রবেশ করে স্টিলের লকার ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। গত শনিবার রাত ১১ ঘটিকায় এ ঘটনাটি ঘটেছে।
জানাযায়, প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাত ৯টায় সেবা ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপী সেন্টার তালাবদ্ধ করা হয়। সেন্টারের ভিতর অন্যপাশে থাকা কর্মচারী জীবন ও তারেক মিয়া রাত ১১টায় বিকট শব্দ শুনতে পান। তারা দ্রুত বের হলে সংঘবদ্ধ চোরেরা জানালা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক ম্যানেজার সুখ দেব নাথকে অবহিত করলে তিনি এসে লকার ভাঙ্গা অবস্থায় দেখতে পান। তিনি জানান বৃহস্পতি, শুক্রবার ও শনিবারের আয় এবং ভাংতি টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকা চোরেরা নিয়ে গেছে। চুনারুঘাট থানা ওসি নির্র্মলেন্দু চক্রবর্তী ও দারোগা মোঃ আব্দুল মুকিত রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিপূর্বে উত্তর বাজারে এ.এস এন্টারপ্রাইজসহ ১০/১২টি বাসা-বাড়িতে চুরি হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি নির্র্মলেন্দু চক্রবর্তী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com