বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া বৃন্দাবন কলেজের ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তির সুযোগ পেলেন বৃন্দাবন সরকারি কলেজের ৭ কৃতি শিক্ষার্থী। এ উপলক্ষে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বৃন্দাবন কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাকিম, প্রাণিবিদ্যার বিভাগীয় প্রধান মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, উদ্ভিদবিদ্যার বিভাগীয় প্রধান আবু আহমদ আহসান কবীর, সহকারি অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী, প্রভাষক তানসেন আমীন, মোহাম্মদ জহিরুর ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত এইচএসসি পরীক্ষার ফলাফলের পর বৃন্দাবন কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জামালপুর মেডিকেল কলেজে তাহসান আহমদ রনক, ফরিদপুর মেডিকেল কলেজে মোহতামীম খানম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কানিজ ফাতিমা, শেরে বাংলা মেডিকেল কলেজে প্রীতম পাল ও শুভ্র দাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ সৈয়দা জান্নাতুন সাবা ও অর্পিতা দাস ভর্তির সুযোগ পান। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com