মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং থানার পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত অফিসার হিল্লোল রায়কে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি ও বদলী জনিত কারনে হিল্লোল রায়কে বানিয়াচং থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী। সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন, এসআই ফিরোজ, মোস্তাক আহমেদ, এএসআই হারুন, মঈন উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা পারভেজ আলম খান। পরে অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বানিয়াচং থানার পক্ষ থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী অফিসার হিল্লোল রায় এর হাতে শুভেচ্ছা স্বারক হিসেবে একটি ক্রেস্ট তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com