সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মন্দিরে হামলার ঘটনায় ৫ জনের রিমান্ড মঞ্জুর ॥ ৩ জনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত ৫ জনকে ১ দিন করে রিমান্ড ও ৩ জনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন বিজ্ঞ আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার ওসি তদন্ত সাজেদুর রহমান পলাশ প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করলে বুধবার হবিগঞ্জ আমলী আদালত-৬ এর বিচারক এ রায় প্রদান করেন। পৌর শহরের পশ্চিম মাধবপুরে মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদ মিয়া (৩৩), সুলতানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে উসমান গণি (৩৬), সুন্দাদিল গ্রামের আব্দুল গফুরের ছেলে জিলান মিয়া (২৫), সুলতানপুর গ্রামের সৈয়দ ইবাদুর রহমানের ছেলে সৈয়দ মামুন মিয়া (৪২) ও হরিশ্যামা গ্রামের হিরন মিয়ার ছেলে শুক্কুর মিয়া (৩০) কে ১ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন এবং কৃষ্ণনগর গ্রামের মহিবুর রহমানে ছেলে ইয়াসিন মিয়া রকিব (২০), সবুজবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া (২০) ও বারচান্দুরা গ্রামের শাহ গিয়াস উদ্দিনের ছেলে শাহ মনছুর উদ্দিন (২০) কে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com