মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

জাতীয় যুবসংহতি দিবসে নবীগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নবীগঞ্জে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদব নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা গোলাম ইয়াজদানী শামীম, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুজ্জামান চৌধুরী তুহিন, ছাত্রদল নেতা আল-আমীন চৌধুরী, কাজল আহমেদ, কপিল আহমেদ, হুমায়ূন আহমেদ, জাকারিয়া আহমেদ, সুহেদ আহমেদ, জসীম উদ্দিন, জোলন আহমেদ, ফরহাদ হোসেন বাবু, লিটন মিয়া, জাসেদ মিয়া, প্লাবন আহমেদ, সাইফুর রহমান বাবু, আবুল কাশেম, ছালেহ আহমেদ, মোঃ নাবিদ মিয়া, আলাল আহমেদ, নোবেল আহমেদ, মোঃ জিকু, অন্তর মিয়া প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত জননন্দিত মেয়র আলহাজ্ব জি.কে গৌছের মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com