শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে জাতীয় ইমাম সমিতির স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৪৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুরের জনৈক রাসরাজ দাস কর্তৃক পবিত্র কাবা ঘরের ছবির উপর শিবমূর্তি বসিয়ে ফেসবুকে পোষ্ট করার প্রতিবাদে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চুনারুঘাট উপজেলা শাখা। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চুনারুঘাট শাখার সভাপতি মাওঃ এম.এ রউফ ও সম্পাদক মাওঃ আবদুল ওয়াজেদ, মোঃ আবু তাহির, মোঃ শিহাব উদ্দিন, হাফেজ মোঃ ইউসুফ আলী, মোঃ আবুল খায়ের, মোহাম্মদ আব্দুল আওয়াল। স্মারকলিপিতেবলা হয়, পবিত্র কাবা ঘরের ছবির উপর শিবমূর্তি বসিয়ে ফেসবুকে পোষ্ট করা হয়। যাহা খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক এবং ধর্মীয় অনুভূতির উপর সরাসরি আঘাত। উক্ত ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত জনৈক রাসরাজ দাস সহ সংশ্লিষ্টদের সুষ্ঠু এবং সঠিক বিচারের দাবি জানানো হয়। এ সময় প্রায় অর্ধশতাধিক উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com