রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে স্কুলে টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৪৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে চান্দপুর বস্তি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মহরম আলীর সভাপতিত্বে ও সাংবাদিক আবুল কালাম আজাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন-স্কুলের প্রধান শিক্ষক শেফালী বালা দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারি শিক্ষা অফিসার আব্দুর রউফ, রফিকুল ইসলাম, সুপ্রিমকোর্টের এড. মোস্তাক আহাম্মদ, ইউপি আওয়ামীগের সহ-সভাপতি আশ্রাব আলী হাবিলদার, স্কুলের ম্যানেজিং কমিটি সদস্য ইব্রাহিম কবির, আঃ আউয়াল, আব্দুল মালেক, সাহাব উদ্দিন মোল্লা, দৌলতুন্নেছা, রানু আক্তার। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক দুলাল মিয়া, হাবিবুর রহমান, ডাঃ জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রায় ৪’শ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com