রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট পৌর এলাকায় বিদ্যুত উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৪৩২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর এলাকার ৮নং ওয়ার্ডের উত্তর আমকান্দি গ্রামে ৫০টি পরিবারকে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন। হাফিজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, পল্লী বিদ্যুতের ডিজিএম কাজী শওকাতুল আলম, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সাইফুল আলম রুবেল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, ধামালীর সভাপতি এডভোকেট মোস্তাক আহমেদ ও পৌর কাউন্সিলর কাজল মিয়া। এতে বক্তব্য রাখেন আবুল কালাম, কাউন্সিলর লাল মিয়া, আব্দুস সহিদ, রহম আলী প্রমুখ।
হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার বিদ্যুত লাইন নির্মাণ করে। এতে ৫০ জন গ্রাহক বিদ্যুত সংযোগ পেয়েছে। পরবর্তীতে অন্যান্য পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগ দেয়া হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com