রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে নবীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ১১টায় সমবায় র‌্যালি জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর প্রতীক নুর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলায় ২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমিতির সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। পাবসস ক্যাটাগরিতে আরুয়া কলকলিয়া পাবসস লিমিটেড এবং বহুমুখি ক্যাটাগরিতে প্রসিড বহুমূখি সমবায় সমিতি লিমিটেড শ্রেষ্ঠ সমিতির পুরষ্কার লাভ করে। সমবায়ী হিসেবে বিশেষ কার্যক্রমের জন্য বীর প্রতীক নুর উদ্দিন ও মোঃ আলতাফ আলীকে শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com