বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ সড়কে ট্রাক চাপায় প্রাণ গেল তৃতীয় শ্রেণীর ছাত্রীর

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৬১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো ৩য় শ্রেণীর ছাত্রী সুমাইয়ার (১০)। একটি ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারের নিকটে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের এবাদুর রহমানের কন্যা। সে উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমাইয়া বাড়ী থেকে স্কুলে যাচ্ছিল। স্কুলের অদুরে সড়ক পারাপারের সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী একটি মাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে রাখে। দুর্ঘটনার পর প্রায় আধঘন্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com