বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাটি চাপায় ২ জন নিহতের ঘটনায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল দিনারপুর এলাকার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামে পাহাড় কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিকের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত মাসুক মিয়ার লাশ কায়স্থগ্রামে ও নিহত শামসুল হকের লাশ নিশাকুড়ি মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পাশাপাশি গ্রামের দুই জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত শামসুল হকের ভাই ফয়জুল হক বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন পাহাড়ের মালিক জয়নুর মিয়া, সাব ঠিকাদার শামিম আহমেদ, মুল ঠিকাদার শেখ মাসুদ, লেবার ঠিকাদার মহসিন এবং এলাকার প্রাক্তন মেম্বার জাহির আলী। এলাকার লোকজন নিরাপরাধ সাবেক মেম্বার জাহির আলীকে আসামী করায় ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com