বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে আটক ৪ চোর কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে বাসায় চুরির ঘটনায় আটক ৪ চোরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর থানা পুলিশ তাদেরকে কোর্টে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত বুধবার রাত ১১টার দিকে সদর থানার ওসি ইয়াসিনুল হকের নির্দেশে এএসআই সুরুজ আলী ও আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আউয়াল মজনুর সহযোগীতায় রাজনগর কবরস্থান সড়কের আব্দুর রহমানের পুত্র বাবু মিয়া (১৮), আনোয়ারপুর গ্রামের শুকুর মিয়ার পুত্র ছাইদুল মিয়া (১৮) কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে, সদর উপজেলার আশেরা গ্রামের শিশু মিয়ার পুত্র কথিত পুলিশের সোর্স রিপন মিয়া (২০) ও লাখাই উপজেলার গোয়াকাড়া গ্রামের কদর হোসেনের পুত্র ইলিয়াছ মিয়া (৩৫) কে রিচি ইউনিয়ন অফিসের সামন থেকে আটক করে। এ সময় ইলিয়াছ মিয়ার ভাঙ্গারী দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে রাজনগর এলাকার মৃত আতর আলীর পুত্র রমজান আলীর বাসায় একদল চোর হানা দিয়ে মূল্যবান জিসিনপত্র চুরি করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com