মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সৈয়দ আহমদুল হক উপজেলা নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠকের পর উপজেলা নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন সৈয়দ আহমদুল হক। আগামী বৃহষ্পতিবার সকালে পইল নতুন বাজারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা যায়, সদর উপজেলা নির্বাচনে সৈয়দ আহমদুল হকের অংশগ্রহণ বিষয়ে গতকাল পইল নতুন বাজারে পইল ইউনিয়নবাসীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। শাহ শফিক মিয়া মাষ্টারের সভাপতিত্বে বিকেলে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, তেঘরিয়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, পইল গ্রামের ছিদ্দিক মিয়া, শাহ আবুল মিয়া, শহিদ মিয়া মেম্বার, আবুল কালাম, টেনু মিয়া, কাইউম মিয়া, আকবর আলী, মহরম আলী, হাজী আব্দুর রহিম, হাজী আম্বর আলী, কোরবান আলী। সভা পরিচালনা করেন পইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আগামী বৃহষ্পতিবার উপজেলার সকল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সভা আহ্বান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com