সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ পৌর আ.লীগ সভাপতির স্ত্রী মিনা বেগম এর ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোজাহিদ আহমদ এর স্ত্রী মিনা বেগম গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। ওই দিন বিকাল সাড়ে ৪ ঘটিকায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে। বাদ মাগরিক গ্রামের বাড়ি উপজেলার রাইয়াপুর গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রথম জানাযার নামাজে ইমামতি করেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ নুরুল হক। ২য় জানাযায় গ্রামের মসজিদের ইমাম ইমামতি করেন। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতি ঘটে। এদিকে পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ এর স্ত্রী মিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের ইকবাল আহমদ বেলাল প্রমূখ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com