শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা যুবদল পৌর শহরের দিদার কমিউনিটি সেন্টারে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ আঃ মতিন। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডঃ মোজাম্মেল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মিয়া মহালদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল হক তালুকদার, সহ-সাধারন সম্পাদক আজিজুল রহমান কাজল, প্রচার সম্পাদক আতিকুল কবির, সিরাজ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক রাশেদ আকরাম রাহি, মশিউর রহমান টিপু, প্রচার সম্পাদক জামাল মিয়া, মাসুক, ওয়াহেদ, ফয়সল, মিলন, সাইফুল, খেলন, ইউনুছ, অনু মিয়া ও ছিনু মিয়াসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com