বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল বের করলে এতে পুলিশের বাধাঁ দেয়।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে নবীগঞ্জ শহরের দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজার সামন থেকে শুরু করে ব্যানার সহকারে মিছিল বের করে জুয়েল ম্যানশনের সামনে পৌছা মাত্রই পুলিশ মিছিলে বাধাঁ দেয়। এ সময় দলীয় নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আনন্দ মিছিলটি প্রতিবাদ মিছিলে রূপ নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয় নেতাকর্মীরা। নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ফোয়াদ হাসান রাজন এর সভাপতিত্বে ও নবীগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর ছাত্রদল নেতা জিয়াউল ইসলাম জিয়া এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য জাকির চৌধুরী, শেখ শিপন আহমদ, প্রিতুষ কুড়ি, বাবুল, আহসান হাবিব, সাইফুর রহমান, মুকুল মিয়া, রাজিব আচার্য্য, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ, রিন্টু আহমদ, তুহেল আহমদ, রেজভী আহমদ, উজ্জল মিয়া, মিলটন চৌধুরী, খলিল মিয়া, মোস্তাকিম মিয়া, রাজু আহমদ, মিনহাজুর রহমান সানি, আনজুমান, টিটু আহমদ, রাসেদ আহমদ, তপু মিয়া, মুমিন তালুকদার, তারেক মিয়া, রাজন মিয়া, রাজু মিয়া, শেখ নাঈম, জুবেল আহমদ, শেখ গাজী, রুমান তালুকদার, মিলটন ২, সাগর, মনির, উসমান, সোহাগ, খালেদ প্রমূখ। মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা তরুণ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে শান্তিপূর্ণ আনন্দ মিছিলে পুলিশ বাধাঁ দেওয়ায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com