বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিজামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইদল লোকের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়। এতে ৫ জন আহত হয়। গতকাল সোমবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের সামছু মিয়ার পুত্র কাজল মিয়ার সাথে আব্দুল গফুরের পুত্র মোতাব্বির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছে। তাদের আক্রোশের কারণে সম্প্রতি আব্দুস সালাম নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। এরপরও তাদের আক্রোশ থামেনি। দিন দিন বেড়েই চলেছে। গতকাল কাজল মিয়া ও মোতাব্বির মিয়ার মাঝে আব্দুস সালাম হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ওই গ্রামের সামছু মিয়ার বাড়িতে একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। সামছু মিয়ার বাড়ি ছাড়াও গ্রামে আরো কয়েকটি বাড়ি ভাংচুর করা হয় বলে আহতরা জানান। খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌছে আগুন ও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মোতাব্বির হোসেন (৩০) ও কাজল মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com