শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ৭০ কেজি গাঁজাসহ আটক ৫

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজার বিরাট চালানসহ ৫পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবপুর-মনতলা সড়কের শেউলিয়া ব্রিজ এলাকা থেকে গাঁজাসহ পাচারকারীদের আটক করা হয়। আটক পাচারকারীরা হচ্ছে-উপজেলা শ্রীধরপুর গ্রামের আশ্রাফ আলীর ছেলে সফর আলী (৩৭) একই গ্রামে মৃত মস্তু মিয়ার ছেলে আঞ্জব আলী (২৮), রামনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে লিটন মিয়া (৩৮), চৈতন্যপুর গ্রামের রহমত আলীর ছেলে মিয়াব আলী (৫০) ও গোপালপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে জানু মিয়া (৩৮)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক পাচারকারীরা শ্রীধরপুর সীমান্ত এলাকা থেকে ৮৪ প্যাকেট গাঁজা কাধে ভার বহন করে চান্দুরার দিকে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে থানার এস আই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর-মনতলা সড়কের শেউলিয়া ব্রিজ এলাকা থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাদের আটক করে। পুলিশ জানায়, এ সময় কারাগারে আটক শ্রীধরপুর গ্রামের মাদক সম্্রাট কাউছারের ভাই ফয়সাল, পলাশ ও জুয়েল পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আটক করা গাঁজার পরিমাণ প্রায় ৭০কেজি এবং এর মূল্য ৭লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com