বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্কুলে হামলা ॥ ভাংচুর ও টাকা চুরির অভিযোগে গ্রেফতার ১

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৬১১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে হামলা, ভাংচুর ও টাকা চুরির অভিযোগে মামলা হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বাদী হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন-গোয়াছনগর গ্রামের নাজিম উদ্দিন সুন্দর আলীর ছেলে কাউছার (৩৪)। গতকাল শুক্রবার ভোর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ তাকে গ্রেফতার করেন।
মামলা সূত্রে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ওই এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ীকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য করতে চেয়েছিলেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহষ্পতিবার সকালে পারভেজ হোসেন চৌধুরী হঠাৎ ১০/১২জন লোক নিয়ে বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদেরকে রেজুলেশন বহি দিতে বলেন। শিক্ষকরা তখন জানায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে নেই তাই রেজুলেশন দেওয়া সম্ভব নয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে রড ও হাতুরি দিয়ে আলমিরার তালা তিনি তার সহযোগীদের নিয়ে ভেঙ্গে রেজুলেশন বহি খুঁজতে গিয়ে কাগজপত্র ও বিভিন্ন মালামাল তছনছ করেন। এ সময় বিদ্যালয়ে এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিক্ষকরা বাধা দিলে তাদের নাজেহাল করা হয়। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষকরা তখন পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করতে বাধ্য হন।
প্রধান শিক্ষক আরো জানান যে, হামলাকারীরা শিক্ষকদের জিম্মি করে অফিস কক্ষের আলমিরার তালা ভেঙ্গে স্কুলের নগদ ১লাখ ২০ হাজার টাকা চুরি করে নেয়। এ সময় তারা মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল তছনছ ও ভাংচুর করে অনুমান ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com