বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে ভয়াবহ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম কামড়াপুর হাটিতে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের মাঝে ভয়ানক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র বর্তমান মেম্বার ভিংরাজ মিয়ার সাথে একই গ্রামের আইন উল্লার পুত্র করিম মেম্বারের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার তাদের মাঝে বাকবিতন্ডা হয়। সালিশে এ বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন মুরুব্বিরা। কিন্তু সমাধান হয়নি। গতকাল জুম্মার নামাজ পড়ে করিম মেম্বারের লোকজন ও ভিংরাজ মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় করিম মেম্বারের লোকজন ভিংরাজ মেম্বারের বাড়িঘরে ভাংচুর চালায় বলে আহত সুত্রে জানায়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কাইয়ুম (২৮), পারভেজ (২০), মুখলেসুর (৫০), সফিক (২৫), হ্যাপি আক্তার (১৮), সালেক মিয়া (২০), আরিফ (২০), আলীম (২৪), পেয়ারা বানু (৩০), সামসুর রহমান (২৮), রবিন (১৮), রফি (২০), ছুরাব আলী (৫০), আজিজুর (২০) ও বাহার মিয়া (২২) আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আব্দুর রহিমের বুকে ফিকলের ঘাই ও লিটনের পায়ের রগ কাটা অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসি মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com