মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর ফুজালা ও আবনাদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৮৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার ফুজালা ও আবনাদের (প্রাক্তন ছাত্র) সম্মেলন মাদ্রাসার দারুল হাদীস অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ফুজালা পরিষদের আহ্বায়ক মাওঃ আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওঃ আজিজুর রহমান তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উক্ত জামেয়ার প্রিন্সিপাল ও ফুজালা পরিষদের প্রধান পৃষ্টপোষক শায়খুল হাদীস হাফেজ আল্লামা তাফাজ্জুল হক সাহেব। হাফিজ এনামুল হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মাওঃ জয়নুল আবেদীন, জামিয়ার শিক্ষা সচিব মুফতি শাহ আব্দুল হক, হাফেজ মাওঃ তাফহিমুল হক, মাওঃ আমিনুল হক, মাওঃ গোলাম রব্বানী সলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- কওমী আলেম ওলামাগণ নাশকতা ও জঙ্গিমুক্ত সুশৃংখল সমাজ বিনির্মাণে সজাগ ভূমিকা পালন করে আসছে। কওমী সনদের নামে আলেমদের বিভক্তির পায়তারা করা হচ্ছে। তিনি আরো বলেন, কওমী মাদ্রাসার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সরকারী নিয়ন্ত্রণমূক্ত কওমী সনদের মান দেওয়া হোক। ধর্মহীন শিক্ষানীতি সংশোধনে আলেম উলামা ও তৌহিদী জনতার প্রস্তাবনাকে গুরুত্ব প্রদানে সরকারের শুভবুদ্ধির উদয় হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com