বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বসুন্ধরা ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টে-এমপি আবু জাহির খেলাধুলা মানুষের মন শরীরের স্বাস্থ্য ভাল রাখে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, খেলাধুলা করলে মানুষের মন ও শরীর স্বাস্থ্য ভাল থাকে। আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম সোনালি সম্ভাবনার  প্রতিস্তুতি আর এই প্রজন্মকে ধরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। একদিন নোয়াবাদের ক্রিকেটারাই বাংলাদেশ জাতীয় দলে খেলবে। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যত। যুব সমাজ যেন নেশার সাথে জড়িত না হয়ে পরে সে দিকে অভিভাবকদের সব সময় লক্ষ রাখতে হবে। তিনি বলেন, আমি ক্রীড়াঙ্গনের মানুষ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সধারণ সম্পাদক ছিলাম। তখন স্বপ্ন দেখতাম  একদিন হবিগঞ্জে আধুনিক ষ্টেডিয়াম হবে, খেলায় ব্যস্ত থাকবে যুব সমাজ। অল্পকিছু দিনের মধ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমার স্বপ্নের আধুনিক ষ্টেডিয়াম উদ্বোধন করবো ইনসাআল্লাহ।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রাত ১০টায় নোয়াবাদ মাঠে নাতিরাবাদ বসুন্ধরা  ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট ক্রিকেট অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাউন্সিলর জুনায়েদ আহমেদ জুনেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুস শহিদ সুবেদার, মোঃ আবু লেইচ মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, কাউন্সিলর আব্দুল হাসিম, সাবেক কাউন্সিলর সামছু মিয়া ও হাবিবুর রহমান, হগিবগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com