সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পুলিশের সাড়াশি অভিযানে ৪টি চোরাই টমটম উদ্ধার ॥ আটক ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে টমটম ছিনতাইকারী চক্রের সদস্য কাওসারকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ৪ টমটম। গতকাল সোমবার সকালে সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল জাহিদ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালান। এ সময় কামড়াপুর ব্রীজের নিকট থেকে পাথারিয়া গ্রামের আশিক মিয়ার গ্যারেজ থেকে দুইটি চোরাই টমটম ও পাশের একটি গ্যারেজ থেকে একটি ও পাথারিয়া গ্রামের কাজল মিয়ার বাড়ি থেকে একটি চোরাই টমটম উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়া পাথারিয়া গ্রামের লাল মিয়ার পুত্র কাওসার মিয়া (২৫) কে আটক করা হয়।
গত রবিবার রাত ৮টায় পাইকপাড়া বাইপাস সড়কে টমটম চালক সুমনকে হাত-পা বেঁেধ টমটম ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় জনতা গোপায়া গ্রামের মৃত সরাফত উল্লার পুত্র আন্তঃজেলা টমটম চোরের গডফাদার রফিক মিয়া ওরফে মানিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার নথাপাথারিয়া গ্রামের মৃত ফজল মিয়ার পুত্র সাজেল মিয়া (২৫) কে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। রাতভর পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জেলার বিভিন্ন স্থানে টমটম ছিনতাইর কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওসি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com