রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে শুভ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৪৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল শুভ বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠান। গত ৭অক্টোবর শুক্রবার মহা ষষ্টীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এর মহা সপ্তমী, মহা অষ্টমী ও মহা নবমীতে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ, শিশুসহ অনেকেই ধর্মীয় নানা ধরণের আচার অনুষ্ঠানের পালন করে। গতকাল বিজয়া দশমীর দিনে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজার অনুষ্ঠান শেষ হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুনারুঘাট পূজা উদযাপন পরিষদের দিনব্যাপী শোভাযাত্রাসহ দেবী দূর্গা ও অন্যান্য দেবদেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। জগতের মঙ্গল কামনায় দেবী দূর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসেন আর দেবী স্বর্গালোকে বিদায় নিবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে। প্রতিমা বিসর্জনে চুনারুঘাট আইন শৃংখলা বাহিনীর কঠোর পদক্ষেপের কারনে শান্তিপূর্ণ হয়েছে। উপজেলার শারদীয় দূর্গোৎসব ৫দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন প্রতিমা বিসর্জন পর্যন্ত পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। প্রতি বছরের ন্যায় এ বছরও চুনালূঘাট উপজেলার প্রত্যেকটি বাগানে জাঁক জমকভাবে শারদীয় দূর্গোৎসব ও আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গানের আসর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com