শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে পুকুরে ঘাস ধোয়া নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানার কাজিরগাও গ্রামে পুকুরে ঘাস ধোয়া নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আরাধন দেব গতকাল তার গরুর জন্য কেটে আনা ঘাস নিকটের একটি পুকুরে ধুতে গেলে নেপাল চন্দ্র দেব এতে বাঁধা দেয়। এ নিয়ে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়। স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহত নিয়তি রাণী দেব (৫), আরাধন দেব (৩৫), অজন্তা রাণী দেব (৩০), নেপাল চন্দ্র দেব (৩০), মৌসুমী দেব (১৫) ও অমলি দেব (১০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com