বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলীর ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলীর ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের মুসলিম প্লাজায় মিলাদ মাহফিল, শোকসভা ও কোরআনখানী অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্যাকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম ও এডভোকেট মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল হক তালুকদার, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, কাউন্সিলর লাল মিয়া, বিশিষ্ট শিল্পপতি কাউছারুল গণি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, পৌর যুবদলের সভাপতি আঃ হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম-আহ্বায়ক আজাদ তালুকদার, আঃ মান্নান রুমন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম সুজন, হুসাইন মোহাম্মদ রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, ছাত্রদল নেতা ঈশা খাঁন, আশিকুর রহমান, জমির আলী, শাহ মোহাম্মদ শরীফ, শাহ নেওয়াজ প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ হাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com